চাকরিসূচি

Android অ্যাপ · বিনা মূল্যে

চাকরির সব আবেদন,
এক খাতায়

সরকারি চাকরির আবেদন, ফি, প্রবেশপত্র আর পরীক্ষার তারিখ এক জায়গায়। সময়মতো মনে করিয়ে দেয়, যাতে কোনো শেষ তারিখ পার হয়ে না যায়।

শিগগিরই Google Play-তে

  • অ্যাকাউন্ট লাগে না
  • বিজ্ঞাপন নেই
  • তথ্য থাকে আপনার ফোনে

অ্যাপের কয়েকটা পাতা

  • আজ কী, সামনে কী, এক নজরে: আবেদনের শেষ তারিখ, ফি, প্রবেশপত্র আর পরীক্ষার সময়
  • কোন আবেদন কোন ধাপে: ফি বাকি থাকলে আগে থেকে সতর্ক করে, একই দিনে দুই পরীক্ষা পড়লে জানিয়ে দেয়
  • চলমান বিজ্ঞপ্তি থেকে এক ট্যাপে যোগ: গ্রেড আর শেষ তারিখ দিয়ে খোঁজা, প্রতিটায় মূল সূত্রের লিংক
  • আপনার তথ্য আপনার ফোনেই: অ্যাকাউন্ট লাগে না, বিজ্ঞাপন নেই

যা যা পাবেন

  • আজ আর সামনের ৭ দিন এক নজরে

    আবেদনের শেষ সময়, ফি জমার শেষ সময়, প্রবেশপত্র আর পরীক্ষা, দিন ধরে সাজানো।

  • প্রতিটা আবেদন কোন ধাপে

    আবেদন করব, ফি বাকি, ফি জমা হয়েছে, প্রবেশপত্র পাওয়া গেছে, পরীক্ষা, ফলাফল।

  • সময়মতো মনে করিয়ে দেয়

    নোটিফিকেশন আসে শেষ তারিখের আগেই, যাতে কোনো সুযোগ হাতছাড়া না হয়।

  • একই দিনে দুই পরীক্ষা

    দুটো পরীক্ষা একই দিনে পড়লে আগেই জানিয়ে দেয়, ভাবার সময় পাবেন।

  • চলমান বিজ্ঞপ্তি এক ট্যাপে

    গ্রেড আর শেষ তারিখ দিয়ে খুঁজুন, নিজের খাতায় যোগ করুন। প্রতিটায় মূল সূত্রের লিংক।

  • সব কাগজ এক জায়গায়

    রোল নম্বর, User ID, নোট আর প্রবেশপত্র আবেদনের সঙ্গেই। ব্যাকআপ ফাইলে নতুন ফোনে নিয়ে যান।

আপনার তথ্য আপনার ফোনেই

  • অ্যাকাউন্ট খুলতে হয় না, লগইন লাগে না
  • আবেদনের তথ্য শুধু আপনার ফোনে থাকে, আমাদের সার্ভারে যায় না
  • আবেদন সাইটের পাসওয়ার্ড রাখলে ফোনের সুরক্ষিত জায়গায় থাকে; ব্যাকআপ বা সার্ভারে কখনো যায় না
  • অ্যাপ কখনো আপনার হয়ে কোনো সাইটে লগইন করে না, নিজে SMS পাঠায় না
  • কোনো বিজ্ঞাপন নেই

পুরো গোপনীয়তা নীতি পড়ুন

তথ্যের সূত্র

বিজ্ঞপ্তির তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমাদের কর্মীরা যাচাই করে তোলেন: যেমন প্রতিষ্ঠানের নিজের ওয়েবসাইট (*.gov.bd), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (bpsc.gov.bd) আর অনলাইন আবেদনের সাইট (alljobs.teletalk.com.bd)। প্রতিটা বিজ্ঞপ্তিতে মূল সূত্রের লিংক থাকে।

সরকারি অ্যাপ নয়। চাকরিসূচি কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। অ্যাপ থেকে সরাসরি আবেদন বা ফি জমা হয় না; আবেদন করতে হবে প্রতিষ্ঠানের অফিশিয়াল সাইটে। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি দেখে নিন।

প্রশ্ন বা পরামর্শ: nupurkhatunpro@gmail.com